প্রকাশিতঃ জুলাই ১৮, ২০২৪

শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে


শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে
বাংলাদেশ সরকার কোটা সংস্কার আনন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে এবং সারা দেশে চলমান আন্দোলনের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার (১৭ জুলাই) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে কোটা আন্দোলন পর্যবেক্ষণে এ মন্তব্য করে মানবাধিকারবিষয়ক সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব দ্বারা বিশ্লেষিত এবং প্রমাণিত সাক্ষীর সাক্ষ্য, ভিডিও এবং ফটোগ্রাফিক প্রমাণ শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বেআইনি বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ করে যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনেক বছরের সহিংসতার ধারাবাহিকতা রয়েছে, যা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক গবেষক তকবীর হুদা বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও সারা দেশে অন্যান্য ক্যাম্পাসে ছাত্র আবু সাঈদের হত্যা এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং নিজস্ব সংবিধানের অধীনে প্রতিশ্রুতি অনুসারে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে।

সর্বশেষ :

কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?   কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি   বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন   বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণে আওয়ামীলীগ আমলে দেয়া রায়ের প্রতিফলন   ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণে আওয়ামীলীগ আমলে দেয়া রায়ের প্রতিফলন নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল   নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল জার্মান আওয়ামীলীগ সহ প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদের মুখে বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিটের বক্তা তালিকা থেকে ড. ইউনূসের নাম বাদ দিলো আয়োজকরা   জার্মান আওয়ামীলীগ সহ প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদের মুখে বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিটের বক্তা তালিকা থেকে ড. ইউনূসের নাম বাদ দিলো আয়োজকরা অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে হরিণাকুণ্ডুতে কন্যাশিশু দিবস পালিত   অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে হরিণাকুণ্ডুতে কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্টিত   আত্রাইয়ে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্টিত