রাজশাহীর বাঘায় ১ হাজার ২৬৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার-১


রাজশাহীর বাঘায় ১ হাজার ২৬৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার-১
রাজশাহীর বাঘায় র‌্যাব-বিজিবির পৃথক অভিযানে ১হাজার ২৬৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার(২১ আগষ্ট’২৪) গভীর রাতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মুনতাজ মন্ডল (৩৮)‘কে গ্রেপ্তার করা হয়। সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী সুত্র জানায়,বুধবার (২১ আগষ্ট) রাত সাড়ে ৩টায় জেলার বাঘা উপজেলার খানপুর নামক এলাকায় অভিযান চালিয়ে গ্রামের চাঁন মন্ডল এর ছেলে মুনতাজ মন্ডল (৩৮)কে ৭১৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। আলামত হিসেবে ০১ টি মোবাইল ও ০১ টি সীম জব্দ করা হয়। ধৃত আসামী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে পেশাই কৃষি কাজ করলেও নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। অপরদিকে একই দিন গভীর রাতে (সাড়ে ৩ টায়) বাঘার পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৫৫০(পাঁচশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ান-১ আলাইপুর ক্যাম্পের বিজিবি টহলদল। আলাইপুর বিওপি টহল কমান্ডার সুবেদার আব্দুর রব হাওলাদার জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো রশিতে বেঁধে পদ্মা নদী দিয়ে ভাসমান অবস্থায় এপারে নিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের নাপিতের মোড় এলাকার পদ্মা নদী থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। অভিযানে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ফেন্সিডিলগুলোর আনুমানিক মূল্যে ধরা হয়েছে ২ লক্ষ ২০ হাজার টাকা। কর্তৃপক্ষের নির্দেশক্রমে সেগুলো ধ্বংশ করা হবে বলে জানান। এ বিষয়ে বাঘা থানার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, একজনকে আটকসহ র‌্যাব-৫ যে ফেন্সিডিল উদ্ধার করেছে, সে বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর