প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৪

বাগেরহাট সদর ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


বাগেরহাট সদর ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ সোমবার বাাগেরহাট সদর উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট অফিস সভাকক্ষে বিকাল ০৩ ঘটিকায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির এর সঞ্চালনায় এবং বাগেরহাট জেলা শাখার ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার (নেওয়াজ) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ হাসিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি এ‍্যম্বাসেডর মোহব্বত হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: কামরুল ইসলাম (সুমন), বাগেরহাট সদর উপজেলার শাখার ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লা ওয়াহেদ (হাবিব)। উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে বাগেরহাট সদর উপজেলায় আন্ত:ধর্মীয় সংলাপ, আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল।

সর্বশেষ :

১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র   ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু   ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ   বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’   আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী?   বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা   থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা   রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক   নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক