নাটোরে জমিজমা বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত


নাটোরে জমিজমা বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
নাটোরের বড়াইগ্রামে জমিজমা বিরোধের জেরে দুই পক্ষের মধ্য সংঘর্ষে তোরাব আলী(৫৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫/৬ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। রোববার(১৩ অক্টোবর) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর নটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী উপজেলার রাজাপুর নটাবাড়িয়া এলাকার সোলেমান আলীর ছেলে। তিনি একজন কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পুকুর পাড়ের জমি নিয়ে উপজেলার নটাবাড়িয়া এলাকার তোরাব আলীর সঙ্গে ফুফাতো ভাই রানা খানের বিরোধ চলছিল। সকালে তোরাব আলী তার জমির পানি নিষ্কাশনের জন্য নালা কেটে পানি বের করছিল। এসময় তোরাব আলীর সঙ্গে রানার তর্ক-বির্তক হয়। এতে এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো হাসুয়ার আঘাতে তোরাব আলী ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং গুরুতর আহত অবস্থায় রানাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫/৬ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনের তোরাব আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর