হরিণাকুণ্ডুতে শর্মী’র রহস্যজনক আত্মহত্যা


হরিণাকুণ্ডুতে শর্মী’র রহস্যজনক আত্মহত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের নুরজাহান শর্মী (১৮) নামে এক গৃহবধু পারিবারিক কলোহের জের ধরে সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২ টার দিকে আত্মহত্যা করেছে। নিহত নুরজাহান(শর্মী) উপজেলার পার ফলসী গ্রামের নজরুল ইসলামের পুত্র আল আমিনের স্ত্রী। মুসলিম সাহরিয়ার মোতাবেক আনুমানিক ২০১৭ সালে তাদের বিবাহ হয়। নুরজাহান শর্মী (১৮) নামের ওই নারী এক সন্তানের মা ছিলেন। ঘটনার সময় তাঁর স্বামী আল আমিন একই ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আলামিন বলেন, তাঁদের বাড়ি উপজেলার পারফলসী গ্রামে। তিনি কৃষিকাজ করেন। স্ত্রী,সন্তান ও বাবা মাসহ একই বাড়িতে থাকেন তিনি। রাতে স্বামী সন্তানসহ ঘুমাতে যান নুরজাহান। হঠাৎ রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মেয়ের কান্নার শব্দ শুনে ঘুম ভেঙ্গে গেলে স্ত্রীকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখেন । পরে পরিবারের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেন। আলামিনের দাবি, তাঁদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কী কারণে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন, বুঝতে পারছেন না তিনি। এ ঘটনায় নুরজাহানের মা বলেন,বিয়ের পর থেকেই আমার মেয়ের উপরে শারিরিক নির্যাতন করতো আমার জামাই আল আমিন ও তার মা।বিভিন্ন সময়ে তারা যৌতুকের টাকা দাবি করতো।আমরা এটা নিয়ে বেশ কয়েকবার পারিবারিক ভাবে বসা বসিও করেছি।আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। ফলসী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য কলম আলী ঐ গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনার সত্যতা স্বীকার করে জানান মেয়েটি অত্যান্ত ভালো মানুষ ছিলেন। এবিষয় হরিণাকুণ্ডু পৌরসভার সাবেক মেয়র শাহিনুর রহমান রিন্টু বলেন, আমার বাড়ির পাশেই মেয়ের বাবার বাড়ি হওয়াতে তাকে আমি ছোটবেলা থেকেই চিনি।অনেক শান্ত স্বভাবের মেয়ে ছিল। সে শ্বশুর বাড়িতে নির্যাতিত হতো বলেও আমি জানি। বিষয়টি সুষ্ঠ তদন্তের দাবি জানান তিনি। হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত চলছে। যেহেতু একই কক্ষের ভেতরে ঘটনা ঘটেছে, তাই সন্দেহ থেকে যাচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?