নোয়াখালীতে কবরস্থানের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৬


নোয়াখালীতে কবরস্থানের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৬
নোয়াখালীর বেগগঞ্জ উপজেলায় কবরস্থানের দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো.ফয়সাল হোসেন (৯) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের বারেক চৌকিদার বাড়ির মো.মিজান ওরফে বাহাদুরের ছেলে। সে স্থানীয় আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (২৬ নভেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে জিরতলী টু মজুমদার হাট সড়ক সংলগ্ন তাজুল ইসলাম মিয়ার বাড়ির পারিবারিক কবরস্থানের সামনের সড়কে এই ঘটনা ঘটে। জানা যায়, নিহত ফয়সাল আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে সে ক্লাসে আসে। বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসার ক্লাস বিরতি চলাকালীন মাদরাসার পাশে সড়ক সংস্কারের জন্য রাখা বেকু মেশিন দেখতে চলে যায় ফয়সাল। সে মাদরাসা থেকে বের হয়ে তাজুল মিয়ার বাড়ির কবরস্থানে কাছে পৌঁছানোর সাথে সাথে কবরস্থানের দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও ৬জন পথচারী গুরুত্বর আহত হয়। আহতরা ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের কাজে ব্যবহৃত বেকু মেশিন আজ সকালে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে কবরস্থানের দেয়ালের ওপর দিয়ে বেকু মেশিনের মাথার অংশ কবরস্থানের দিকে মুখ করে রেখে মেশিনটি ঠিক করা হয়। বেকু মেশিনের ভারে দেয়াল নড়বড়ে হয়ে পরবর্তীতে ধসে পড়ে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা