মিসরের প্রয়াত প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের পাসপোর্ট নিলামে বিক্রি, ক্ষুব্ধ পরিবার


মিসরের প্রয়াত প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের পাসপোর্ট নিলামে বিক্রি, ক্ষুব্ধ পরিবার
মিসরের প্রয়াত প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের কূটনৈতিক পাসপোর্ট যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের একটি অকশন হাউসে নিলামে বিক্রি হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সাড়ে ৪৭ হাজার মার্কিন ডলারে এটি বিক্রি হয়। আনোয়ার সাদাতের পরিবার এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। পরিবারের ভাষ্য, সাবেক প্রেসিডেন্টের পাসপোর্ট মিসরের কাছে গুরুত্বপূর্ণ, এটি কী করে যুক্তরাষ্ট্রের অকশন হাউস হাতে পেল এবং নিলামে তুলে বিক্রি করতে সক্ষম হলো। প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের নাতি ও মিসরের সংসদ সদস্য করিম সাদাত মিসরের সংবাদপত্র আল-আহরামকে বলেন, ‘সাবেক প্রেসিডেন্টকে আমরা যারা ভালবাসি, মিসরের জনগণের প্রতিনিধি হিসেবে এবং পরিবারের সদস্য হিসেবে এটি আমরা মেনে নেব না।’ মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান করিম সাদাত। পাসপোর্টটি অকশন হাউসের হাতেই বা কিভাবে পৌঁছাল এ নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?