রাজশাহীতে ৩ ইউপি চেয়ারম্যান ও ২ ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে


রাজশাহীতে ৩ ইউপি চেয়ারম্যান ও ২ ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে
রাজশাহীর দুর্গাপুর থানায় দায়ের করা সন্ত্রাস ও নাশকতার মামলায় তিন ইউপি চেয়ারম্যান ও দুই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণ করা তিন ইউপি চেয়ারম্যান হলেন, দুর্গাপুরের ২ নং কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার আলী ও ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। এছাড়াও আত্মসমর্পণ করা অপর দুই ছাত্রলীগ নেতারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন। রোববার (২৯ ডিসেম্বর) সকালে রাজশাহীর আমলী আদালত-৩ এর বিজ্ঞ বিচারক মল্লিকা চক্রবর্তীর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন জানালে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবী এড. শরিফুল ইসলাম জানান, ২৯ ডিসেম্বর এই মামলায় আদালতের ধ্যার্য দিন ছিলো। আত্মসমর্পণ করা ৫ জনই এজাহার নামীয় আসামী ছিলেন। এই মামলায় সম্ভবত ১৩২ জন আসামী জামিনে আছেন। এছাড়াও আগে থেকেই দুইজন কারাগারে আছেন। নতুন করে আরও ৫ আসামী আত্মসমর্পণ করায় এই মামলায় ৭ জন আসামী কারা হেফাজতে রয়েছেন। যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলাটি দায়ের করা হয়েছে সেহেতু পুণরায় আসামীদের জামিন আবেদন জানানো হবে বলেও জানান এড. শরিফুল ইসলাম। উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট উপজেলা সদরের মেডিকেল মোড়ে ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ প্রকাশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর