প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২, ২০২৫

প্রেমিককে নিয়ে ফাঁস নিলেন প্রবাসীর স্ত্রী


প্রেমিককে নিয়ে ফাঁস নিলেন প্রবাসীর স্ত্রী
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সান মোহাম্মদ সনুর নামে এক প্রবাসীর স্ত্রী টুশি বেগম (২৪) ও তার প্রেমিক রাকিবের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত টুশি আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী ও দুই সন্তানের জননী এবং রাকিব শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে। পুলিশ জানায়, টুশি তার প্রেমিক রাকিবকে নিয়ে শনিবার রাতে গোপনে শ্বশুর বাড়িতে রাত্রিযাপন করেন। বিষয়টি শ্বশুর বাড়ির লোকজন টের পেয়ে যান। এদিকে লোকলজ্জার ভয়ে ঘরের দরজা বন্ধ করে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন টুশি ও রাকিব। পরে শ্বশুর বাড়ির লোকজন খবর দিলে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, রোববার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ :

তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের   তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও   বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার   মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস   বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী   সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা   ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার   বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন   বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন