গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০


গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০
বোরো জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কামরুপদলং ও আস্তমা গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় শুরু হওয়া সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়াগেছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, গতকাল শনিবার বিকালে উপজেলার আস্তমা গ্রামের বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামে সুন্দর আলীর খেতের ধান খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে আজ সকালে আস্তমা ও কামরুপদলং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সকাল ৭ টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ৯ টা পর্যন্ত। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সরকারি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংঘর্ষে আহতরা হলেন কামরুপদলং গ্রামের সাকিব(২০),আলাই মিয়া(২২), আলম আহমদ রনি(৩৩) সুন্দর আলী (৭০), বাতির মিয়া(৬০),মোশরাফ আলী(৫৫), মুতিবুর(২২) সুজন(৩০),নবীর হোসেন(২১), আস্তমা গ্রামের নাছির উদ্দিন(৫০), সাদির(৪৪),সুনুর আলী (৪১) মরছব আলী(৪৫), নিজাম (৫০) মো. আছির উদ্দিন(২৫), ইমরান(২৪) সৌরভ (২১), ফয়জুল(৩৮) শাহীন(২২)। সংঘর্ষের ঘটনায় আইনী পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর