চিরিরবন্দরে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালো এক নারী


চিরিরবন্দরে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালো এক নারী
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোছাঃ জাকিয়া আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার চিরিরবন্দর-রাণীরবন্দর আঞ্চলিক সড়কের আন্ধারমুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া আক্তার চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বাজার সংলগ্ন দক্ষিন নগর চেমাপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানায়, জাকিয়া ও তার স্বামী আনোয়ার হোসেন বিন্যাকুড়ি হইতে জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য সাইকেল যোগে চিরিরবন্দর উপজেলা পরিষদে নির্বাচন অফিস যাওয়ার উদ্দেশে রওনা দেয়। পথে আন্ধারমুহা বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইট বোঝাই দ্রুতগতির ট্রাক্টর ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়। এ সময় তার স্বামী আনোয়ার হোসেন (৪০) ও অন্য এক পথচারী আহত হয়। সে সময় ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার সেখান থেকে পালিয়ে যায়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি