কুষ্টিয়া ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


কুষ্টিয়া ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী  নিহত
কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে ) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩৪) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। তুষার ঝিনাইদেহ একটি বেসরকারি ফিড মিলে কর্মরত ছিলেন। আর রাব্বি ছিলেন একজন মুদি ব্যবসায়ী। তাদের দুজনেরই বাড়ি কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায়। বিজ্ঞাপন পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে আহসান হাবিব তুষার (৩৫) ও রাব্বি (৩০) মোটরসাইকেলযোগে কোরবানির ছাগল কেনার উদ্দেশ্যে মিরপুর পশুর হাটের উদ্দেশ্যে রওনা হন। মিরপুর বিজিবি সেক্টরের সামনে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে একই দিকে যাওয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। এ সময় ঘটনাস্থলেই মারা যান আহসান হাবীব তুষার। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার হামিদুর ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এ ঘটনায় দুইজন মারা গে‌ছেন। ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাকটিকে জব্দ ক‌রে থানায় নেওয়া হয়েছে।’

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা