ফকিরহাটে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন


ফকিরহাটে  জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় আজ ১৯ জুন ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ফকিরহাট ইউনিয়ন পরিষদ সভাকেক্ষে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে ফকিরহাট উপজেলার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুণ্ঠিত হয়। ফকিরহাট উপজেলার জাতীয়তাবাদী দলের সদস্য এবং পিএফজি কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ পলাশ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন ট্রেনিং অফিসার তনুজা কামাল, এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ এবং প্রশিক্ষণে নির্দেশনামূলক বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট, এর খুলনা অঞ্চলের রিজওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সচেতনতা, সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা ও কার্যকর অনুশীলন পরিচালনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) সমন্বয়কারী সাবিতুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রদলের সদস্য শেখ আশিকুজ্জামান, শেখ আল আমিন, আসাদুজ্জামান সৈকত, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ডিপু সুলতান, সদস্য শেখ নাইমুর রহমান, সহ-সমন্বয়কারী রাদিয়া জামান রিয়া, কলেজ ছাত্রী সাবরিনা পপি, খাদিজা খাতুন, সায়মা আক্তার শুপ্তি, নারগীস সুলতানা বর্ণ, সামিয়া আক্তার সর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অনুপ্রাণিত করবে। প্রশিক্ষণ পরবর্তী ওয়াইপিএজি এর ত্রৈমাসিক সভা সম্পন্ন হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির ।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা