ফকিরহাটে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত


ফকিরহাটে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই মূল প্রতিপাদ্যকে ধারণ করে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সভাকক্ষে এই সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG) এর অ্যাম্বাসেডর কলিনা ইসলাম এবং সঞ্চালনা করেন MIPS প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএফজি সদস্য নাসিমা আক্তার,নুরজাহান বেগম, চম্পা বেগম, নুরানী আক্তার, ইয়ুথ পিস অ্যামাসেডর গ্রুপের সহ সমন্বয়কারী রাদিয়া জামান রিয়া, কলেজ ছাত্রী সামিয়া আক্তার সর্মি, সাবরিনা পপি, স্থানীয় নারী উদ্যোক্তা ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)-এর নারী সদস্যবৃন্দ। সভায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা ও স্থানীয় পর্যায়ে নারী অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সকলে একমত হন যে, নারীরা সমাজে শান্তি ও সৌহার্দ্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অংশগ্রহণকারীরা আরো আশা প্রকাশ করেন যে, এই নতুন প্ল্যাটফর্ম স্থানীয় পর্যায়ে নারীদের সম্পৃক্ত করে সহিংসতা প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা