অবসরের ঘোষণা দিলেন নেইমার


অবসরের ঘোষণা দিলেন নেইমার
বিষয়টা অনেকটা নিশ্চিতই ছিল। এবারের বিশ্বকাপই নেইমারের শেষ। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের অকাল বিদায়ের পর ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ঘোষণাটা দিয়েই দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।’ এভাবেই ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের পথচলার সমাপ্তি ঘটল। দলটির হয়ে ৮০ গোল করেছেন তিনি। যা দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলে রেকর্ড। ২০২২ বিশ্বকাপে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ৮০তম গোলের পর বিদায়ের ক্ষণ চলে এল তার। যে স্বপ্ন নিয়ে সেলেসাও জার্সিটি গায়ে চড়িয়েছিলেন নেইমার, সেটা পূরণ হয়নি। বিশ্বকাপ জেতা হয়নি তার। তবে একেবারে খালি হাতেও তিনি যাচ্ছেন না। ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছেন তিনি, সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তিনিই জিতেছিলেন। কোপা আমেরিকায় তার সর্বোচ্চ অর্জন ফাইনাল খেলা। ২০২১ সালের আসরে সেবার ব্রাজিল হেরেছিল আর্জেন্টিনার কাছে। আর বিশ্বকাপে তিনি তার দলকে সেমিফাইনালে খেলতে দেখেছেন বটে, কিন্তু সে ম্যাচে তিনি খেলতে পারেননি। তার পরের দুই আসরে তিনি তার দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার শেষ ষোলয় শেষ হলো তার যাত্রা। সঙ্গে সঙ্গে যবনিকাপতন হলো তার ব্রাজিল ক্যারিয়ারেরও।

সর্বশেষ :

বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’