কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত


কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত
পূবালী ব্যাংক পিএলসি, কাশিয়ানী শাখার উদ্যোগে আজ ২৮ জুলাই, ২০২৬ ইং রোজ মঙ্গলবার ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক জনাব গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র অবসরপ্রাপ্ত এসপিও জনাব এস. এম. দাউদ হোসেন এবং এম. এ. খালেক কলেজ এর সাবেক প্রিন্সিপাল জনাব ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, কাশিয়ানী শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ আবু তালেব মোল্লা। অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে বাংলা কিউআর এর মাধ্যমে ক্যাশলেস লেনদেনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণে সাধারণ মানুষকে আরও সচেতন ও উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান