বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।
আবুল কাশেম, উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০১টি বিশেষ অভিযানে ১০টি মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক করা হয়। আজ ২৮ জুলাই ২০২৬ তারিখ ০৯০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি\'র একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন আসামীকে আটক করে। আটককৃত আসামীদের কোমরে লুকায়িত অবস্থায় ০৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। একইসাথে তাদের ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ৩,২৪,৪৮৯/- (তিন লক্ষ চব্বিশ হাজার চারশত ঊননব্বই) টাকা। আটককৃত আসামীসহ মোবাইল ফোন ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে তিন (০৩) জন আসামীসহ ৬৬ (ছেষট্টি) টি ভারতীয় ফোন জব্দ করা হয় যা চাপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে (৫৫ টি) ও থানায় (১১টি) জমা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং পুশ ইন প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
