প্রকাশিতঃ অক্টোবর ২, ২০২৬

আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার


আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝে মাঝে আওয়ামী লীগ নিয়ে দু’লাইন লেখা কিংবা ছবি পোস্ট- এটাই ছিল ১৫ বছর বয়সী কিশোর নাজিল আল রাকিনের রাজনৈতিক পরিচয়। আর এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো ‘আওয়ামী লীগের বিশাল কর্মী’ আখ্যা দিয়ে। ঘটনাটি চকরিয়ার। নাজিলকে গতকাল ১লা অক্টোবর, বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় গোয়েন্দা পুলিশ পরিচয়ে। তার বড় ভাই সাদ আল জাদিদ জানান, পুলিশ এবং তথাকথিত গোয়েন্দা বাহিনী আমার ভাইকে গ্রেপ্তার করেছে। ওর বয়স ১৫। ৮ম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিকভাবে অন্যদের রাজনৈতিক অবস্থান দেখে সেও মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করে। এটাই কি তার অপরাধ? স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার ছোট ভাইয়ের জীবন ধ্বংস করবেন না। দেশের বিভিন্ন সেক্টরে নজর দিন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আপনার দল কিংবা আপনি বড় কিছু অর্জন করবেন না। এই গ্রেপ্তার প্রসঙ্গে এখন পর্যন্ত পুলিশি বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা চলছে। এদিকে এ ঘটনায় তুমুল সমালোচনা চলছে স্থানীয় পর্যায়ে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম বিপর্যয়ের মুখে, অথচ পুলিশ ব্যস্ত কিশোর-তরুণদের আটক করা নিয়ে। বিনা অপরাধে এবং শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ বলার মতো ঘটনাতেও কিশোর-তরুণদের আটক করা হচ্ছে- এসব নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরাও।

সর্বশেষ :

ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮   ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ কক্সবাজারে আবাসিক হোটেলে আবারও আগুন, নিরাপদে ৩০০ পর্যটক   কক্সবাজারে আবাসিক হোটেলে আবারও আগুন, নিরাপদে ৩০০ পর্যটক ডেমোক্র্যাটদের পক্ষে যাচ্ছে প্রতিনিধি পরিষদের ১৯ আসন: কুক পলিটিক্যাল রিপোর্ট   ডেমোক্র্যাটদের পক্ষে যাচ্ছে প্রতিনিধি পরিষদের ১৯ আসন: কুক পলিটিক্যাল রিপোর্ট পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা   কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে   দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে