আজকের শিক্ষার্থী হবে আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার রুপকার- অসীম কুমার উকিল এম. পি


আজকের শিক্ষার্থী হবে আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার রুপকার- অসীম কুমার উকিল এম. পি
বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, কেন্দুয়া- আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন, \"আজকের শিক্ষার্থী হবে আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার রুপকার\" বাংলাদেশ ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। সেই ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের সেই স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে হবে এবং এই দায়িত্ব তোমাদেরই। শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সায়মা শাহজাহান একাডেমির চারতলা নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্থানীয় এমপি অসীম কুমার উকিল উপরোক্ত কথা গুলো বলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সায়মা শাহজাহান একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঁইয়া। সিনিয়র শিক্ষক সুব্রত লাল ভট্টাচার্য সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম, স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম লে. কর্ণেল শাহজাহান উদ্দিন ভূঁইয়ার ছোট বোন আয়েশা আক্তার। স্বাগত বক্তব্যে সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া প্রধান অতিথিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পাশাপাশি আগামীদিনে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, মো. শহিদুল ইসলাম ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান বিপুল, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল হক তালুকদার কনক, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাংবাদিক নাট্যকার রাখাল বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মো. জাকির আলম ভূঁইয়া,আব্দুস সালাম বাঙ্গালী,মো.এনামুল কবীর খান, মাহাবুব আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ,সায়মা শাহজাহান একাডেমির শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী   সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা   আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান   আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ   জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা   চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ   যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা   ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা একইসাথে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না: রাত ৮টার পর বন্ধ মল-মার্কেট   একইসাথে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না: রাত ৮টার পর বন্ধ মল-মার্কেট