এক মুহূর্তের জন্য রাজপথ ছাড়ব না: সেলিমা রহমান


এক মুহূর্তের জন্য রাজপথ ছাড়ব না: সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, \'স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতা থেকে পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে যাব না। আমাদের এই এক দফার আন্দোলন চালিয়ে যাব।\' শনিবার দুপুরে বরিশাল নগরে বিএনপির পদযাত্রা শুরুর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পদযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। বিএনপির পদযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে - বেগম সেলিমা বলেন, সভা-সমাবেশ মানুষের রাজনৈতিক অধিকার। এই অধিকারে এ পর্যন্ত যতগুলো সরকার বাধা দিয়েছে তাদের কেউ টিকতে পারে নাই। আওয়ামী লীগও পারবে না। অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হয়েছে। দেশব্যাপী পদযাত্রায় মানুষের জোয়ার নেমেছে। সরকারের দিন ফুরিয়ে এসেছে। এখনও যদি শুভবুদ্ধি উদয় না হয় এর চরম খেসারত দেবে সরকার। বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কাজী রওনোকুল ইসলাম টিপু, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, নাজিম উদ্দিন আলম প্রমুখ।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর