এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ


এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। দুই সপ্তাহ পার হলেও তিনি পুরোপুরি সুস্থ হননি। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল গত সপ্তাহে জানিয়েছিলেন, হাসান মাসুদ এখনই বাসায় ফিরার উপযুক্ত অবস্থায় নেই। চিকিৎসকেরা আরও কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো, তবে ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। রক্ত ও স্নায়ু সংক্রান্ত কিছু জটিলতা আছে, যার চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলেছেন, এখনই বাসায় নেওয়া যাবে না। আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। গত ২৮ অক্টোবর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাসান মাসুদ। পরে তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। তখন চিকিৎসকেরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোক করেছিলেন এবং সামান্য হার্ট অ্যাটাকও হয়েছিল। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ হাসান মাসুদ একসময় একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি আবার ক্যামেরার সামনে ফিরেছিলেন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-এর মাধ্যমে। কিন্তু অসুস্থতার কারণে সেই শুটিং আপাতত বন্ধ রয়েছে।

সর্বশেষ :

বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’