কমলার স্বামীকে পেয়ে এ কী করলেন বাইডেনের স্ত্রী!


কমলার স্বামীকে পেয়ে এ কী করলেন বাইডেনের স্ত্রী!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের প্রস্তুতির সময় তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আলোচিত চুমুর ঘটনা নিয়ে এখন চলছে আলোচনা। জিল বাইডেন যে চুমু খেয়ে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডাউ এমহফকে! এতেই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগে পুরো বাইডেনের বদলে নজর কেড়ে নেন জিল। মুহূর্তেই ঘটনাটি ঘটে যায়। কংগ্রেস সদস্যদের উৎসাহের মধ্যেই ফার্স্ট লেডি জিল এগিয়ে গিয়ে ডাউ এমহফের হাত ধরেন। এর পরের দৃশ্যই অনলাইনে বেশি ছড়িয়েছে।খবর নিউইয়র্ক পোস্টের। তারা পরস্পরকে আলিঙ্গন করতে এগিয়ে যেতেই যেন হিসাবের গরমিল হয়ে যায়। এমন পরিস্থিতি দেখা গেছে যাতে মনে হয়, তারা চুমু খেয়েছেন। অথবা চুমু খাওয়ার মতোই খুব কাছাকাছি এসেছেন। যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড পত্রিকা এ ঘটনাটিকে লিখেছে ‘স্মুচ অব দ্য ইউনিয়ন’। ওই ঘটনার ছবি জুম করে ঘোষণা দিয়েছে, তারা চুমু খেয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য ছবিতে চুমুর দৃশ্য আলাদা মনে হয়েছে। তবে বাইডেন প্রশাসনের সমালোচক ফক্স নিউজ বলেছে, এটা ভুল করে ঘটা কোনো বিষয় নয়। তারা চুমু খেয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা কেলিয়েন কনওয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওয়াও! কোভিড মনে হচ্ছে সত্যিই দূর হয়েছে।’

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি