লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা


লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা
তীব্র লোডশেডিং আর অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবার রূপ নিল সহিংসতায়। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের এক কর্মীকে উপকেন্দ্র থেকে জোরপূর্বক তুলে নিয়ে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে মারধর ও কয়েক ঘণ্টা আটকে রাখার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতকাল ২৩শে জুন, মঙ্গলবার উপজেলার চির্কা গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় অপহৃত ওই কর্মীকে উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল কার্যালয়ের অধীন চির্কা উপকেন্দ্রে মঙ্গলবার সকালে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. ইব্রাহিম ও মো. আবদুল কাদের। সকাল সাড়ে ১০টার দিকে একদল বিক্ষুব্ধ যুবক আচমকা উপকেন্দ্রে প্রবেশ করে। তারা প্রথমে কর্তব্যরত ইব্রাহিমকে মারধর করে। এরপর পরিস্থিতি আরও বেগতিক করে তুলে তারা অন্য লাইনম্যান আবদুল কাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে উত্তর ধানুয়া গ্রামে একটি বিদ্যুতের খাম্বার সাথে আটকে রাখে বলে জানান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) মোহাম্মদ নাজির উল্লাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে ছোটেন এবং একটি জরুরি সমঝোতা বৈঠক করেন। দীর্ঘ আলোচনার পর সেখান থেকে বন্দি আবদুল কাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ফরিদগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, হামলাকারীরা কেবল আবদুল কাদেরকে আটকে রেখে মারধরই করেনি, বরং তার কাছে থাকা নগদ ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং তার ব্যবহৃত মুঠোফোনটি ভেঙে ফেলে। ঘটনার দিন রাতেই পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সাইফুল আলম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেও এলাকাটিতে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং ভুতুড়ে বিলের বিষয়টি সামনে এনেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, “কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অথচ বিল আসছে আগের চেয়ে কয়েক গুণ বেশি। বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে ফোন দিলে তারা সাধারণ মানুষের সঙ্গে চরম খারাপ আচরণ করে। ঘটনার দিন স্থানীয় জনতা উপকেন্দ্রে গেলে লাইনম্যান আবদুল কাদের সবার সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে ক্ষুব্ধ হয়েই স্থানীয়রা তাকে ধরে নিয়ে আসেন।” একই সুর শোনা গেছে স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন, আবদুল আওয়াল ও মিন্টু মিয়াসহ আরও অনেকের কণ্ঠে। তাদের অভিযোগ, “ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে, কিন্তু বিল আসছে আকাশচুম্বী। পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীদের কাছে সমাধানের জন্য গেলে তারা গ্রাহকদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করেন। তারা আমাদের সেবা দিতে আসেননি, এসেছেন মানুষকে হয়রানি করতে।” পল্লী বিদ্যুতের সাম্প্রতিক গাফিলতিতে সাধারণ মানুষের ক্ষুব্ধ হওয়াটা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “গ্রাহকরা সমাধানের জন্য গেলে তারা কোনো কর্ণপাত করে না। আমি জানতে পেরেছি, ওই লাইনম্যান আবদুল কাদেরও স্থানীয়দের সঙ্গে বিভিন্ন সময়ে অত্যন্ত খারাপ আচরণ করেছেন, যা সাধারণ মানুষকে উস্কে দিয়েছে।” এ বিষয়ে জানতে চাওয়া হলে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মো. সাইফুল আলম সংক্ষিপ্ত জবাবে বলেন, “ঘটনাটি নিয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই।” ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, পল্লী বিদ্যুতের কর্মীকে মারধর ও আটকে রাখার একটি লিখিত অভিযোগ পুলিশ পেয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি