প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৩

বিনোদন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

আরও খবর

কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ

কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ
অরিজিৎ সিং এর কাজ গান গাওয়া, তিনি গেয়েওছিলেন। সকলে বেশ উপভোগও করেছিল। ব্যস, ল্যাটা চুকে যেত এতেই। তবে তিনি সে পথে হাঁটলেন না! কলকাতার মেগা কনসার্টের তিন দিন পর শহরবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ। যেকারণে ক্ষমা চাইলেন যার দায়ভার তার উপর বর্তায় না। দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে অরিজিৎ লেখেন, ‘কলকাতা, আমি দুঃখিত এক কিলোমিটার হেঁটে তোমাদের কনসার্টে আসতে হয়েছে। কারণ পর্যাপ্ত টোটো মজুত ছিল না। আমি দুঃখিত অস্বাস্থ্যকর পরিবেশ ও মশার কামড় সহ্য করতে হয়েছে তোমাদের।’ এখানেই থামেননি তিনি। আরও লেখেন, ‘আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক তোমাদের অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি দুঃখিত অনেকেই সময় মতো ওই ‘হ্যান্ডব্যান্ড’-এর কারণে ভিতরে আসতে পারনি। তা সত্ত্বেও তোমরা আমায় ভালবাসা দিয়েছ, আমি ভাষাহীন। আমার হৃদয়জোড়া ভালবাসা। আমি চেষ্টা করব পরের বার এর থেকেও ভাল অভিজ্ঞতা যাতে তোমাদের দিতে পারি। সবাই খুব ভাল থেকো।’ ওই দিন কনসার্টের পর দর্শকের তরফে আয়োজকদের বিষয়ে একাধিক অভিযোগ এসেছিল। অরিজিৎ তার পোস্টে সেই সব কয়টি অসুবিধের কথাই উল্লেখ করেছেন। আয়োজকদের ভুলকে চোখে আঙুল দিয়ে তুলে ধরে ভালবাসা জানিয়েছেন দর্শকদের। আর তাতেই মন জিতে নিয়েছেন শহরবাসীর। তার সাধারণ জীবনযাপনে এমনিতেই তিনি ঘরের ছেলে। এরই পাশাপাশি দর্শকদের জন্য তার এই খেয়াল রাখায় মুগ্ধ কলকাতা বাসী। অরিজিৎ সিং এর পোস্টের নিচে মন্তব্য, ‘এভাবে ভাবতে কাউকে কোনো দিন দেখিনি। এই জন্যই তুমি অরিজিৎ। সবার থেকে খানিক আলাদাই।’