কেন্দুয়ায় দুদিন ব্যাপী কৃষাণ কৃষাণী প্রশিক্ষণ শেষে সবজি বীজ ও গাছের চারা বিতরণ


কেন্দুয়ায় দুদিন ব্যাপী কৃষাণ কৃষাণী প্রশিক্ষণ শেষে সবজি বীজ ও গাছের চারা বিতরণ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুদিন ব্যাপী কৃষাণ কৃষাণী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির শাকসবজির বীজ এবং দেশীয় ফল, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে এসব শাকসবজি বীজ ও গাছের চারা বিতরণ করেন। এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অপরদিকে একই দিন উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩০ জন প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণে দিনব্যাপী কৃষক গ্রুপের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে তাদের মাঝেও সরিষা বীজ বিতরণ করা হয়।

সর্বশেষ :

কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন   কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা   রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ   কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট   পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ   অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন   ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’   ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ   ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ