কেন্দুয়ায় ১৩ ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু


কেন্দুয়ায় ১৩ ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ২৬ জন ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগবাজার এলাকায় এ চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ, খাদ্যবান্ধব কর্মসূচির কান্দিউড়া ইউনিয়নের ডিলার মো. মুসলিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ বলেন, আজ থেকে উপজেলার ১৩টি ইউনিয়নে একযুগে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। ২৬ জন ডিলার উপজেলার মোট ৮ হাজার ৭১৮ জন হতদরিদ্র কার্ডধারী সুবিধাভোগী পরিবারের প্রত্যেকের মধ্যে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি করছেন। এ কার্যক্রম তদারকির জন্য প্রত্যেক ডিলারের সাথে একজন করে ট্যাগ অফিসার সংযুক্ত রয়েছেন বলেও জানান তিনি।

সর্বশেষ :

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি   পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি   রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক   মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের   রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০   নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর   আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা   ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই   “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই