চবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ, কক্ষ ভাঙচুর


চবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ, কক্ষ ভাঙচুর
তিন দিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। কক্ষ দখল নিয়ে সংঘর্ষের ঘটনার জেরে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা। এ সময় ওই হলের অন্তত ১০টি কক্ষ ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৬ টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আলাওল হলের কক্ষ দখল নিয়ে গত ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংঘর্ষে জড়ান বিজয়ের দুই গ্রুপ। সেই ঘটনার জেরে আজ আবার সংঘর্ষে জড়িয়েছেন তারা। সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগের সহ সভাপতি নজরুল ইসলাম বলেন ,\'ছুটির দিনে হলে আমরা কেউ ঘুমাচ্ছিলাম, কেউ মাঠে খেলছিল। হঠাৎ করে এফ রহমান হল ও আলাওল হলের কিছু ছেলে আমাদের গ্রুপের কর্মীদের উপর হামলা করে। কক্ষ ভাঙচুর করে ওরা। আমরা সেটা প্রতিহত করেছি।\' এই অভিযোগ মিথ্যা বলে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বলেন, \'২১ শে ফেব্রুয়ারির দিনের যে সমস্যা হয়েছিল ঐ ঘটনার রেশ ধরেই আজ ঝামেলা হয়েছে। সোহরাওয়ার্দী হলের এক জুনিয়র কর্মী আলাওল হলের মাঠে খেলতে গেলে বাকবিতণ্ডা হয়। এটা নিয়েই সংঘর্ষ হয়েছে।\' এদিকে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান,এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস বলেন, \'এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে দু-পক্ষই একে অপরকে দোষারোপ করছেন।\'

সর্বশেষ :

বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’