চলন্ত ট্রেনের নিচে পড়তে যাওয়া নারীকে বাঁচাল পুলিশ, ভিডিও ভাইরাল


চলন্ত ট্রেনের নিচে পড়তে যাওয়া নারীকে বাঁচাল পুলিশ, ভিডিও ভাইরাল
চলন্ত ট্রেন প্ল্যাটফর্ম পার হচ্ছিল। এমন সময় এক নারী হাতের ব্যাগটি প্ল্যাটফর্মে ছুড়ে মারেন। এর পর ছেলেকে নিয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা করেন। কিন্তু ঠিকমতো নামতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যান। আরেকটু হলেই ট্রেনের নিচে পড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই ছুটে আসেন এক পুলিশ কর্মকর্তা। সন্তানসহ ওই নারীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। সাহসী পদক্ষেপ নিয়ে নারীকে বাঁচানোয় পুলিশ কর্মকর্তার প্রশংসা করছেন সবাই। ভারতের উত্তর প্রদেশের কানপুরের এ ঘটনা রেলস্টেশনে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধরা পড়েছে। আর ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে উত্তর প্রদেশ পুলিশ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতোমধ্যে ২০ হাজারের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। এ ছাড়া ভিডিওতে লাইক পড়েছে দুই হাজারের বেশি। ভিডিওর নিচে এসেছে অসংখ্য মন্তব্য। যার বেশির ভাগই পুলিশ কর্মকর্তার ভূয়সী প্রশংসা। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘ইয়াংম্যানকে স্যালুট জানাই।’ ভিডিওর নিচে আরেকজন লিখেছেন ‘ভালো একটি কাজ।’ সন্তানসহ নারীর জীবন বাঁচানোয় উত্তর প্রদেশ পুলিশের ওপর বেজায় খুশি মানুষ। একজন লিখেছেন, ‘উত্তর প্রদেশের পুলিশকে স্যালুট।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি