জেলবন্দি স্বামী আদিলকে যে বার্তা দিলেন রাখি


জেলবন্দি স্বামী আদিলকে যে বার্তা দিলেন রাখি
বলিউড ড্রামাকুইন রাখি সাওয়ান্ত ও আদিল দুরানির দাম্পত্য জীবন নিয়ে ঘটছে যেন একের পর এক মেগা সিরিয়াল। কখনো প্রেমে মজেছেন দুজনে, কখনো আবার পরস্পরের প্রতি তাদের কাদা ছোড়াছুড়ি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আবার তার জন্যই কেঁদে ভাসিয়েছেন টেলি তারকা। এবার স্বামীর কারাবাসের আনন্দে ক্যামেরার সামনে খানিকটা নেচেই নিলেন ‘বিগ বস’ তারকা! নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। পরনে হলুদ টপ ও জিন্স, চুলেও রয়েছে কারসাজি। ক্যামেরার সামনে অন্যান্য দিনের থেকে বেশ হাসিখুশিই দেখাল রাখিকে। ভিডিওতে রাখি বলেন, নিজের স্ত্রীকে কাঁদিয়েছ, তার গায়ে হাত তুলেছ, এখন জেলের ঘানি টানতে হচ্ছে তো? এই জন্যই কখনো নিজের স্ত্রীকে কাঁদাতে নেই! ভিডিওতে রাখির চোখেমুখে শোকের ছাপ নেই। বরং বেশ মজা করেই ভিডিও বানিয়েছেন টেলি তারকা। আদিল-মামলায় সম্প্রতি কান্নাকাটি থেকে সরে এসেছেন রাখি। আদালতে মামলা লড়ছেন তার বিরুদ্ধে। এমনকি বিয়ের কনের সাজে ক্যামেরার সামনে এসেছেন তারকা। জমকালো লেহেঙ্গা পরে ভ্যানিটি ভ্যান থেকে বেরোতে দেখা যায় তাকে। টেলি তারকার এ রকম পরিবর্তন দেখে কিছুটা অবাক নেটিজেনরা। তাদের প্রশ্ন— ‘এই কয়েক দিন আগেই তো কান্নাকাটি জুড়েছিলেন, আবার এখন হাসছেন!’ প্রতারণার অভিযোগে গত ৭ ফেব্রুয়ারি ওশিওয়ারা পুলিশের হাতে গ্রেফতার হন রাখি সায়ান্তের স্বামী আদিল দুরানি। আপাতত জেলবন্দি রয়েছেন আদিল। মাসকয়েক আগে ‘বিগ বস’ খ্যাত টেলি তারকা আদিল দুরানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু বছর না ঘুরতেই এরই মধ্যে দেখা দিয়েছে তাদের দাম্পত্য সম্পর্কের টানাপড়েন। স্বামী আদিলের বিরুদ্ধে মারধর, মায়ের চিকিৎসায় অবহেলা, অর্থ আত্মসাৎ ও পরকীয়াসহ একাধিক অভিযোগ এনেছেন রাখি সাওয়ান্ত। আদিল তার নগ্ন ভিডিও রেকর্ড করত আর সেই ভিডিও অন্য লোকদের কাছে বিক্রি করত এমন গুরুতর অভিযোগও করেন অভিনেত্রী।

সর্বশেষ :

আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল   আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন   অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’   ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি   জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী   রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা   টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর……   ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি   মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি