ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী


ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী
গ্রিসে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো ৫৭ জনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে দেওয়া এক বার্তার মাধ্যমে গ্রিসের প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ফেসবুকে বার্তায় তিনি বলেন, \'গ্রিসে ২০০৩ সালে এসে... ভিন্ন দিকে যেতে থাকা দুটি ট্রেন একই লাইনে চলবে, আর তা কারও নজরে আসবে না- এটা হতে পারে না।\' গ্রিসে ট্রেন দুর্ঘটনার জেরে বিক্ষোভ গত ২৮ ফেব্রুয়ারি রাতে গ্রিসে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে বিপরীতমুখী একটি পরিবহন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের শুরুর দিকে থাকা চারটি বগি লাইনচ্যুত হয় এবং প্রথম দুটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় নিহত হয় ৫৭ জন। এ ঘটনার পর থেকে গ্রিসে চলছে গণবিক্ষোভ। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী এথেন্সে বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ। এক পর্যায়ে সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। গ্রিসের পরিবহনমন্ত্রী পদত্যাগ করে বললেন, এটি গণতন্ত্রের জন্য দরকারি পুলিশের ধারণা, অন্তত ১২ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। গ্রিসে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশটির পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস পদত্যাগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এমন দুঃখজনক ঘটনার পরে চেয়ার আকড়ে কাজ চালিয়ে যাওয়া যায় না।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা