তিতাসে সেচ প্রকল্পের ড্রেনে নবজাতকের মরদেহ উদ্ধার


তিতাসে সেচ প্রকল্পের ড্রেনে নবজাতকের মরদেহ উদ্ধার
কুমিল্লার তিতাসে ভূট্টার জমির পাশে ড্রেনের মধ্যে ফেলে রাখা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। গত শুক্রবার (৩মার্চ) বিকেলে উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের দক্ষিণ চকের মধ্যে থেকে অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা ধারনা করছেন, অনৈতিক সম্পর্কের জেরে গর্ভে আসা এই নবজাতকটিকে সামাজিক পরিচয় দিতে সম্ভব হতো না বলেই, প্রসবের পর জীবিত অথবা হত্যা করে বাজারের ব্যাগে ভরে নিরাপদ জায়গায় ফেলে গেছে। জানা যায়, মজিদপুর গ্রামের দক্ষিণ চকের ভূট্টার জমির পাশে সেচ প্রকল্পের ড্রেনের মধ্যে রাখা বাজারের একটি ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। পরে ব্যাগটি খুলে দেখতে পায় নবজাতক একটি ছেলের মরদেহ। পরে তিতাস থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাগসহ নবজাতকের দেহটি উদ্ধার করে।এ বিষয়ে তিতাস থানার এস আই ইমরুল হক সাংবাদিককে বলেন, ভূট্টাখেতের একপাশে ড্রেনে বাজারের ব্যাগে রাখা অজ্ঞাত এক নবজাতককে কে বা কারা রেখে যায়। খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা