তুরস্কের ধ্বংসস্তূপে আরেক অলৌকিক ঘটনা!


তুরস্কের ধ্বংসস্তূপে আরেক অলৌকিক ঘটনা!
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১৫০ ঘণ্টা পার হলেও সেখানে এখনো উদ্ধারকাজ চলছে।এই উদ্ধার অভিযানে ঘটছে একে পর এক অলৌকিক ঘটনা।দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে এক কিশোরীকে ১৪৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। ১২ বছর বয়সী ওই কিশোরীর নাম কুডি।উদ্ধারের পর কুডিকে উদ্ধারকারীরা বলেন, ‘তুমি একটা অলৌকিক বিষয়।’ খবর বিবিসির। এর আগে একই শহরের অরেকটি জায়গায় ধ্বংসস্তূপে ১৩৯ ঘণ্টা আটকে থাকার পর সাত মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা।তার আগে হাতায় শহর থেকে ১২৮ ঘণ্টা পর দুই মাসের এক শিশুকে জীবন্ত উদ্ধার করা হয়েছে।তারও আগে ১২২ ঘণ্টা পর দুই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছিল। অন্যদিকে দেশটির গাজিআনতেপের আরেকটি ধসে যাওয়া ভবনের নিচ থেকে এসমা সুলতান নামে ১৩ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। খবর আলজাজিরার। আলজাজিরার খবরে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয় দেশ দুটিতে। ওই দুই দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে তুরস্কে ২৪ হাজার ৬১৭ জন আর সিরিয়ায় সাড়ে ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দেশ দুটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি