দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ


দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
রাজধানীর দক্ষিণখানের কাওলায় দুই বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে কাওলা টেকবাড়ী এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাসায় ফিরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এজন্য প্রতিবেশী এক শিশুকে অভিযুক্ত করেছেন তিনি। আহত শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণখান থানার ওসি শরীফুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালে শিশুটির মা সাংবাদিকদের জানান, তিনি পেশায় গৃহকর্মী। দুপুর ১টার দিকে কাওলার ভাড়া বাসায় সন্তানকে রেখে কাজে যান। সাধারণত তাঁর অনুপস্থিতিতে প্রতিবেশীরা শিশুটিকে দেখে রাখেন। কাজ শেষে দুপুর আড়াইটার দিকে তিনি বাসায় ফেরেন। ওই সময় শিশুটিকে কান্নারত অবস্থায় দেখেন। তার শরীরে রক্তের দাগ এবং পরনের পোশাক ভেজা ছিল। তিনি বুঝতে পারেন, মেয়েটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। তখনই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ভুক্তভোগীর মা জানান, শিশুটির বাবা আড়াই বছর আগে তাকে ছেড়ে চলে গেছেন। তখন তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জন্মের পর একাই তাকে বড় করে তুলছেন। এজন্য তিনি গৃহকর্মী হিসেবে বিভিন্নজনের বাসায় কাজ করেন। তাঁর অবুঝ সন্তান প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুর সঙ্গে প্রতিদিনই খেলা করে। আজও তারা একসঙ্গে খেলা করছিল। তিনি ঘটনার সময় উপস্থিত না থাকলেও বর্ণনা শুনে ধারণা করছেন, ওই ছেলেটিই এ কাজ করেছে। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, শিশুটির গোপনাঙ্গে রক্তাক্ত জখম রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সে দ্রুত সেরে উঠবে বলে আশাবাদী চিকিৎসকরা।

সর্বশেষ :

ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন!   ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট   প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন   ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি   চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল   ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ   গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি   ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব   ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব