দেখা হচ্ছে ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর


দেখা হচ্ছে ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে দেখা করবেন। ‘নিকট ভবিষ্যতে’ তাদের মধ্যে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। এই সাক্ষাতের জন্য ইরানের পক্ষ থেকে তিনটি ভেন্যুর প্রস্তাব করেছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, রোববার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, এখন পর্যন্ত আমরা (সৌদি আরবের সঙ্গে) একমত হয়েছি যে, উভয়পক্ষের টেকনিক্যাল ডেলিগেটরা (কৌশলগত প্রতিনিধিদল) দূতাবাস এবং কনস্যুলেট জেনারেল পরিদর্শন করবেন এবং সেগুলো পুনরায় আনুষ্ঠানিকভাবে খোলার প্রস্তুতি নেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাত বছরের বিচ্ছিন্নতার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ইরান ও সৌদি আরব সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। প্রসঙ্গত, ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে একটি চুক্তি সই করেছে। দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে করা চুক্তি অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে উভয় দেশে নিজেদের দূতাবাস চালু করবে সৌদি আরব ও ইরান। এ ছাড়া চুক্তি স্বাক্ষরের পর ইরানে বিনিয়োগেরও আভাস দিয়েছেন সৌদি অর্থমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সোমবার বলা হয়েছে, এ সফরের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হতে পারে। সৌদি আরবে শিয়া আলেমের মৃত্যুদণ্ড কার্যকর, ইয়েমেন, সিরিয়া, সৌদি কূটনৈতিক পোস্টে আক্রমণ প্রভৃতি ইস্যুতে ২০১৬ সালে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি