দেশেই আছে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি: র‌্যাব ডিজি


দেশেই আছে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি: র‌্যাব ডিজি
ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি দেশেই আছে বলে ধারণা করছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে কথা বলেন তিনি। র‌্যাবের ডিজি বলেন, আমাদের তথ্য মতে, এখনও তারা দেশে আছে। র‌্যাব তো টেকনোলজি বেইজড কাজ করে, এসমস্ত লোকজন তো আরও অনেক চতুর হয়ে গেছে। তারা টেকনোলজি হাতের কাছেই রাখে না। এখন আমাদের ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। যখন যেভাবে প্রয়োজন, আমরা সেভাবেই কাজ করে যাব। খুরশীদ হোসেন বলেন, আদালত থেকে দুজন জঙ্গি পালিয়েছে, এটা শুধু পুলিশের ব্যর্থতা নয়, আমরা যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছি, এটা সকলেরই ব্যর্থতা। কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। যদি তারা দেশে থেকে থাকে, আজ হোক- কাল হোক, তারা ধরা পড়বেই। গত ২০ নভেম্বর ঢাকার আদালত চত্বর থেকে আনসার আল ইসলাম সদস্য মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তাদের কয়েক সহযোগী। মইনুল ও সোহেলকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সন্দেহভাজন জঙ্গিরা পুলিশের উপর হামলা করে ও পেপার স্প্রে ছুড়ে দুজনকে ছাড়িয়ে নিয়ে মোটর সাইকেলে পালিয়ে যায়। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে মনে করেন র‌্যাব মহাপরিচালক। তিনি বলেন, জঙ্গি হামলার কোনো হুমকি নেই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ নজরদারি থাকবে।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড