প্রকাশিতঃ নভেম্বর ২৪, ২০২৪

নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেফতার


নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে শহরের কুঠিবাড়ি কমলাপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় শামীমকে। ডিবি পুলিশ জানায়, গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম বাদী হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে তার মেয়ে আহত হওয়ার ঘটনাকে উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এ মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর ও আব্দুর রহমানসহ ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০০ জনকে আসামি করা হয়। এজহারে উল্লেখ করা নামের ৯৮ নম্বর আসামি জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার (৪৫)। শামীম তালুকদার নিক্সনের সহযোগী হিসেবে পরিচিত এবং তার হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, শামীম তালুকদারকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ :

বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল: ঝুঁকিতে রাজস্ব, কর্মসংস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণ   বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল: ঝুঁকিতে রাজস্ব, কর্মসংস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যে ৩ ধরনের আটার রুটি   ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যে ৩ ধরনের আটার রুটি রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ   রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ   সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার   যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার সাত দশক পর ব্রহ্মপুত্র দিয়ে আসাম থেকে বাংলাদেশে মিথানল   সাত দশক পর ব্রহ্মপুত্র দিয়ে আসাম থেকে বাংলাদেশে মিথানল পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি   পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ   ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ