পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল


পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল
পদ্মা সেতু চালুর সাড়ে নয় মাস পর আগামী ৪ এপ্রিল প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে চলবে ট্রেন। মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম। শরিফুল আলম বলেন, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ ৪ এপ্রিল। আর জুনের মধ্যেই কাজ শেষ হবে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন। ওই অংশের ৩২ কিলোমিটার রেললাইনে রেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে আগেই। ইতোমধ্যে রেল সেতুর প্রায় ৯৮ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মূল সেতুতে রেললাইন স্থাপন প্রায় শেষ। সাত মিটারের স্প্যান বসানো কেবল বাকি। ভায়াডাক্টের ওপর পাথরবিহীন সাড়ে ছয় কিলোমিটার রেললাইন স্থাপন হচ্ছে মূল সেতুতে। পুরো প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৭৫ দশমিক ৯২ শতাংশ। আর দ্রুত কাজের সুবিধার্থে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ তিন শতাংশ করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের কাজ সম্পন্ন হয়েছে ৭৪ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে মাওয়া-ভাঙ্গা অংশে ৯১ দশমিক ৮৮ শতাংশ এবং ভাঙ্গা-যশোর অংশে ৬৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল বন্ধ করে কাজ দ্রুত করা হচ্ছে এ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশ।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি