বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ প্রাণ গেল ৪ জনের


বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ প্রাণ গেল ৪ জনের
বগুড়ার শাজাহানপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস মহাসড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল এ তথ্য দিয়েছেন। নিহতদের মধ্যে দুজন হলেন— অটোরিকশাচালক হযরত আলী (৩৫) ও যাত্রী বাদশা মিয়া (২৫)। তাৎক্ষণিকভাবে অপর হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্বদেশ পরিবহণের একটি বাস (গাইবান্ধা-ব-১১-০০১৪) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ দহপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি সিনজিচালিত অটোরিকশায় (বগুড়া-থ-১১-২২৩৫) ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাদশা মিয়াসহ তিন যাত্রী নিহত ও চালকসহ দুজন আহত হন। আহতদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকচালক হযরত আলীকে মৃত ঘোষণা করেন। আহত নয় বছরের শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিভিয়ে ফেলেন। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক খন্দকার আবদুল জলিল জানান, বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন। বাসে কেউ আগুন দেয়নি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?