বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য


বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য
গুগলের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের ফলে বিজ্ঞাপন থেকে আয় কমেছে। গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু অনুসন্ধান করলে এআই যে সারসংক্ষেপ প্রদান করে, তার কারণেই মূলত এই প্রভাব পড়েছে। বিজ্ঞাপন থেকে আয় হ্রাসের খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে যায়। বিজ্ঞাপন অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার জানান, সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে ‘এআই মোড’ কথোপকথনের মতো সরাসরি উত্তর দেয়। এর ফলে গুগল সার্চে প্রচলিত ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় কমেছে। তবে এই নতুন সার্চ ব্যবস্থা নিয়ে তিনি আশাবাদী বলে জানিয়েছেন। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুগলের ভূমিকার সামনে এআই প্রযুক্তির অগ্রগতির কারণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বর্তমানে লাখ লাখ ব্যবহারকারী গুগল সার্চের বদলে চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআইভিত্তিক চ্যাটবট ব্যবহার করছেন, যার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের বিস্তারিত জবাব পাওয়া যায়। গুগলের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান কিম স্কট বলেন, গুগল নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে নিজেদের সার্চ ব্যবসার ক্ষতি করতেও রাজি, তবু অন্য কোনো প্রতিষ্ঠানকে তার ব্যবসার জায়গা দখল করতে দিতে চায় না। তিনি আরও বলেন, “গুগল প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি ছিল প্রযুক্তি খাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা। এতে যদি স্বল্পমেয়াদে ক্ষতি হয়, তাতে তাদের আপত্তি নেই।” বুধবার প্রকাশিত অ্যালফাবেটের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রতিষ্ঠানটির মোট আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা অনুযায়ী আয় না হওয়ায় এবং বিজ্ঞাপন আয় কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আর্থিক প্রতিবেদন প্রকাশের পর শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে এবং বৃহস্পতিবার দিন শেষে অ্যালফাবেটের বাজারমূল্য কমে ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়। গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেন, অ্যালফাবেটের এই ফলাফল প্রমাণ করেছে যে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর শক্ত অবস্থান ধরে রাখা কতটা কঠিন।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা