ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এল টুইটার


ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এল টুইটার
মাইক্রোব্লগিং প্ল্যাটফরম টুইটার সব ব্যবহারকারীর জন্য একটি সুখবর নিয়ে এসেছে। টুইটারে এমন অনেক ব্যবহারকারী রয়েছেন যাদের অ্যাকাউন্ট কোনো না কোনো কারণে সাসপেন্ড হয়ে গিয়েছে। যার কারণে ব্যবহারকারীরা চরম বিরক্ত এবং চিন্তিত। তবে টুইটার সে সব ব্যবহারকারীদের জন্য একটি নতুন ঘোষণা করেছে। টুইটার জানিয়েছে, যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে তারা ১ ফেব্রুয়ারি থেকে তাদের অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে কোন কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল টুইটার তা ভালোভাবে যাচাই করবে। এতদিন অ্যাকাউন্ট বন্ধ করলে ব্যবহারকারীর দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনও রাস্তা ছিল না। তবে এবার এ অ্যাকাউন্ট বন্ধকে কেন্দ্র করেই নতুন কিছু নিয়ম আনলো টুইটার। পুরনো নিয়মের অধীনে, যদি কেউ বার বার টুইটারের নীতিগুলো লঙ্ঘন করে তবে তার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। এছাড়াও কোনও অ্যাকাউন্ট যদি বেআইনি বিষয়বস্তু বা কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে তবে সে টুইটার অ্যাকাউন্টগুলোও স্থগিত করে। তবে টুইটার আগের তুলনায় এখন কম অ্যাকশন নেবে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি