ভূমিকম্প কাভার করা সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ করছে তুরস্ক


ভূমিকম্প কাভার করা সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ করছে তুরস্ক
৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের সময় এর উৎপত্তিস্থল থেকে ২০০ মাইল দূরে অবস্থান করছিলেন ফ্রিল্যান্স তুর্কি সাংবাদিক মীর আলী কোসের। ঘটনার পর ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে বেরিয়ে পড়েন তিনি। ক্ষতিগ্রস্ত ও আটকেপড়াদের ঘটনার ভিডিও করে তা টুইটারে প্রকাশ করছিলেন মীর আলী কোসের। বর্তমানে তুর্কি সরকার তাকে ‘ভুয়া সংবাদ’ ছড়ানোর অভিযোগে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। খবর বিবিসি’র। এদিকে তুরস্ক ও সিরিয়া মিলে এ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক মীর আলী কোসেরের তিন বছরের কারাদণ্ড হতে পারে। মীর একা নন, ভূমিকম্প কাভার করা আরও তিন সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করছে তুর্কি সরকার। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আরও কয়েক ডজন সাংবাদিককে আটক করা হয়েছে এবং হেনস্তা করে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। তবে এ ঘটনায় বিবিসি তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের মিডিয়া দপ্তরে যোগাযোগ করলেও এ বিষয়ে কোনো বক্তব্য পায়নি।

সর্বশেষ :

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ   ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের   নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে   স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার   নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’   দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ   লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী   আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার   সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার