মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর


মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার আইসিজে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। আদালত জানিয়েছে, ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় বিচারকেরা রায় পড়া শুরু করবেন। বিজ্ঞাপন ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল। গাম্বিয়ার অভিযোগ ছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। রোহিঙ্গা শরণার্থীরা ওই সময় হত্যা, ব্যাপক ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের অনুসন্ধান কমিশনও জানিয়েছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের দমনে তারা বৈধভাবে ওই অভিযান পরিচালনা করেছিল। আন্তর্জাতিক আদালতের ইতিহাসে গণহত্যার অভিযোগে করা মামলায় এটি হবে তৃতীয় রায়। এই রায়ের প্রভাব ভবিষ্যতে গণহত্যার অভিযোগে করা অন্যান্য মামলার ওপরও পড়তে পারে, যার মধ্যে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা গাজায় গণহত্যার মামলাটিও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা