মুক্তিযোদ্ধার দল বিএনপি, শরণার্থীদের দল আ.লীগ: আলাল


মুক্তিযোদ্ধার দল বিএনপি, শরণার্থীদের দল আ.লীগ: আলাল
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষে কিংবা বিপক্ষের দল নয়। এই দল হচ্ছে সরাসরি রণাঙ্গণের মুক্তিযোদ্ধার দল। যুদ্ধ করে, যুদ্ধে নেতৃত্ব দিয়ে এই দলের সৃষ্টি। আর আওয়ামী লীগ হচ্ছে শরণার্থীদের মুক্তিযোদ্ধা দল। ১৬ ডিসেম্বরের পরের মুক্তিযোদ্ধাদের দল আওয়ামী লীগ এখন চেতনার কথা বলে। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন-ডেজা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আলাল বলেন, দলীয় বৃত্তের আবরণে সবকিছুকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ সরকার। মুক্তিযুদ্ধের চেতনাকে যাতনায় পরিণত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে মানুষের মধ্যে আওয়ামী চেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ৬ দফার যে দাবি ছিল, সেসব দাবি এখন সবচেয়ে বেশি লঙ্ঘন করছেন তারই কন্যা শেখ হাসিনা। ৬ দফায় পূর্ব পাকিস্তান থেকে সম্পদ লুটপাট করে পশ্চিম পাকিস্তানে পাচারের কথা বলা হয়েছে। আর এখন দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। দেশ থেকে টাকা পাচারকারীদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবচেয়ে বেশি উৎসাহিত করা হচ্ছে। শেখ মুজিবের উল্টো পথে হাঁটছে আওয়ামী লীগ। ‘এর কারণ হচ্ছে আওয়ামী লীগ একটা সুবিধাবাদী রাজনৈতিক দল। এখন তাদের তাড়িয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত মূল্যবোধ প্রতিষ্ঠার লড়াই করতে হবে। বিএনপি সামনে যে কর্মসূচি দিয়েছে সেখানে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। যুগপৎ আন্দোলনের মধ্য দিয়েই এই অনির্বাচিত সরকারের পতন ঘটাতে হবে।’ বিএনপির এ নেতা বলেন, বর্তমান ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে দেশের মানুষ লজ্জিত। প্রতিটি সেক্টরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুরি-ডাকাতির উৎসবে মেতেছে। সুপ্রিম কোর্টেও ভোট ডাকাতি করেছে। তাদের অপকর্ম দিন দিন বেড়েই চলছে। এই সরকারকে বিতাড়িত না করলে দেশের মানুষের শান্তি মিলবে না। সংগঠনের সভাপতি রুহুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অ্যাব সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব হাছিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ডেজা সাধারণ সম্পাদক কেএম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী মো. হানিফ, প্রফেসর ড. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী খান মুক্তার মোর্শেদ প্রমুখ।

সর্বশেষ :

কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর   কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি