মুন্সিগঞ্জ সদরে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ২।


মুন্সিগঞ্জ সদরে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ২।
মুন্সিগঞ্জ সদরে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ মুন্সিগঞ্জ সদরে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ। মুন্সিগঞ্জ সদরে আল আমিন (২৫) নামের এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বলেন, মুক্তারপুর ব্রিজ থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা বিকেলে অটোতে ওঠেন। পরে রাতে দিঘিরপাড় বাজার এলাকা থেকে ফেরার পথে আসামিরা অটোটি ছিনতাইয়ের চেষ্টা করেন এবং চালককে ছুরিকাঘাত করে।পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের মোবাইল উদ্ধার করা হয় এবং সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সাত ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিশুক চালককে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুর এলাকায় দুষ্কৃতকারী মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ মিশুক চালক আল-আমিনের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় দুই ছিনতাইকারীকে বাধা দেয় মিশুক চালক। পরে তাঁরা সুইচ গিয়ার দিয়ে অটোচালক আল-আমিনকে ছুরিকাঘাত করে।পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি অবস্থায় অটোচালক আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।নিহত আল-আমিন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আবু তালেবের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার লক্ষ্মীপুর থানায়।    

সর্বশেষ :

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই   চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার   মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই   অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ   গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা   বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা   গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি   রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে   কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে