মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা


মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর (ড্রিংক-ড্রাইভিং) অভিযোগে সিডনির একটি আদালত অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে অপরাধী সাব্যস্ত করে ১,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১,০৬৫ মার্কিন ডলার) জরিমানা করেছে। গত এপ্রিলে পুলিশের হাতে গ্রেপ্তার হন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটার আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ইস্টার সানডের উইকেন্ডে পরিবারকে নিয়ে সিডনির পূর্বাঞ্চলীয় শহরতলিতে একটি অনুষ্ঠান থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ হন তিনি। পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি পাওয়া যায়। ওয়েভার্লি লোকাল কোর্টকে জানানো হয়, সড়কের পাশে অ্যালকোহল পরীক্ষার স্থান দেখেই ওয়ার্নার গাড়ি থামান এবং পাশে থাকা নারী যাত্রীর সঙ্গে আসন বদল করার চেষ্টা করেন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বিচারক ক্লেয়ার ফারনন আদালতে বলেন, ‘আমি মেনে নিচ্ছি যে ওয়ার্নারের মাধ্যমে আবারও একই ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নিউ সাউথ ওয়েলসে ঘটা বহু সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ এই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো।’ গাড়িতে শিশু উপস্থিত থাকায় অপরাধটির গুরুত্ব আরও বেড়ে যায় বলে মন্তব্য করেন বিচারক। অস্ট্রেলিয়ার হয়ে ১১২টি টেস্ট এবং ২৫০টিরও বেশি সীমিত ওভারের ম্যাচ খেলা ওয়ার্নারকে এখন তার গাড়িতে একটি অ্যালকোহল ‘ইন্টারলক’ ডিভাইস বসাতে হবে। যন্ত্রটি চালকের শ্বাস-প্রশ্বাসে অ্যালকোহলের উপস্থিতি টের পেলে গাড়ি স্টার্ট হতে দেয় না। আদালতের রায় শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি না হয়েই স্থান ত্যাগ করেন ওয়ার্নার। পরবর্তীতে তার এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রায়ের পূর্বে ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমেদ আদালতকে জানান, তার মক্কেল ইতোমধ্যে সংবাদমাধ্যমের অতিরঞ্জিত খবরের কারণে অতিরিক্ত শাস্তির মুখে পড়েছেন, যা তার বাণিজ্যিক সুযোগ-সুবিধাকে সরাসরি প্রভাবিত করছে। তাই তাকে সাজা থেকে রেহাই দেওয়ার জন্য তিনি বিচারকের কাছে আবেদন জানান। ওয়ার্নার বর্তমানে ‘ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া’র ধারাভাষ্যকার হিসেবে কর্মরত আছেন। ডারউইনে অনুষ্ঠিত সাম্প্রতিক অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজেও ব্রডকাস্টার দলটির সদস্য ছিলেন তিনি। এ ছাড়া বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারের অধিনায়কের দায়িত্বে রয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বিরোধী সচেতনতা প্রচারণার সঙ্গে যুক্ত। সিডনি থান্ডারের অধিনায়ক পদে ওয়ার্নারের ভবিষ্যৎ কী হবে—সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ক্রিকেট নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আমাদের সংস্থা নিরাপদ ড্রাইভিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এড়ানোর পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে। আমরা এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং সকল খেলোয়াড়কে নিরাপদ ড্রাইভিং সম্পর্কে সচেতন করার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।’

সর্বশেষ :

১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার   ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয়   ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস   রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের   শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা   মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি   ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ   ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা   ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা