যতই নির্যাতন করুক, ক্ষমতায় থাক‌তে পার‌বে না: ফারুক


যতই নির্যাতন করুক, ক্ষমতায় থাক‌তে পার‌বে না: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগ যতই ছলচাতুরী করুক, যতই গল্প বানাক, যতই নির্যাতন করুক, তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ এদেশের জনগণ বুঝতে পেরেছে এ সরকারের অধীনে গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের জীবন, সংবাদপত্র নিরাপদ নয়। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, আওয়ামী লীগ গত ১৪ বছরে ৬২ হাজার কোটি টাকা চুরি করেছে বিদ্যুৎ খাত থেকে। আর একটা ভুয়া মামলা, যে টাকা এখনও ব্যাংকে গচ্ছিত আছে সেই মামলায় খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আজ শুধু বেগম জিয়া নয়, সরকার দেশের সব মানুষকেও বন্দি করে রেখেছে। এভাবে চলতে দেওয়া যায় না। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, এদেশের গরিব মানুষের খবর আপনারা রাখেন না। আপনারা খবর রাখেন কীভাবে বিদ্যুৎ খাত থেকে চুরি করা যাবে। কীভাবে রিজার্ভের টাকা চুরি করা যাবে। কীভাবে শেয়ার বাজার থেকে চুরি করা যাবে। এদেশের গরিব দুঃখী মানুষ তিন বেলা ভালোভাবে খেতে পারছে না, এটা আপনারা খবর রাখেন না। বিএনপির এ নেতা বলেন, এ সরকার গণতন্ত্রের সরকার না। এদেশের জনগণের সরকার না। গরিব দুঃখী মানুষের সরকার না। এরা হচ্ছে ভোট চোর সরকার। এজন্য এদেশের সব জনগণ এদের ভোট চোরের সরকার বলে। তাতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানববন্ধনে সদস্যসচিব মুজিবুর রহমান, মৎসজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিমসহ অন্যান্য নেতারা ।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি