যাই প্রয়োজন, আমাদের জানাবেন: তুরস্ককে বাংলাদেশ


যাই প্রয়োজন, আমাদের জানাবেন: তুরস্ককে বাংলাদেশ
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ককে সাধ্যমতো যে কোনো ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলুর সঙ্গে বুধবার ফোনালাপে এ আশ্বাস দেন মোমেন। Advertisement পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘তুরস্কের মন্ত্রীর সঙ্গে আলাপকালে সহযোগিতার আশ্বাস দিয়ে মোমেন বলেছেন- আপনি যদি প্রয়োজন মনে করেন, আমরা নির্মাণ শ্রমিক পাঠাতে পারি। আর আপনার যাই প্রয়োজন- আমাদের জানাবেন এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।’ গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্কে অন্তত ৩৮ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর প্রতিবেশী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার। এখনো বহু মানুষ নিখোঁজ আছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ব্যাপকতায় আমরা ভীষণ মর্মাহত। আমরা আন্তরিকতার সঙ্গে শোক প্রকাশ করছি এবং আপনি আমাদের আপনার ভাই হিসেবে পাশে পাবেন, আমরা সাধ্যমতো সহযোগিতা করব।’ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোন করার জন্য এবং বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তুরস্কে ৬০ সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসক দল এবং তাঁবু পাঠানোর জন্যও ধন্যবাদ দিয়েছেন তিনি। এ সময় সাবুসোলুকে মোমেন জানিয়েছেন, আগের দুই হাজার তাঁবুর ধারাবাহিকতায় তুরস্কের জনগণের জন্য আরও ১০ হাজার তাঁবু পাঠাবে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের পর তুরস্কের বর্তমান অবস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরে সাবুসোলু বলেছেন- ‘আপনি টেলিভিশনে যা দেখেছেন তা ভয়াবহ। কিছু প্রদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ৬ মাত্রার দুইটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে এবং হাজার হাজার পরাঘাত ছিল, যার বেশিরভাগ ছিল ৬ দশমিক ৫ মাত্রার।’ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকার কথা তুলে ধরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- ‘স্বাভাবিক জীবনে ফেরানো আর সাময়িক আশ্রয় দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এবং ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্নির্মাণ পরিকল্পনাও করছি আমরা।’ ভূমিকম্পে বাংলাদেশি নাগরিকদের আহত হওয়ার ঘটনাতেও দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড