যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমি সবচেয়ে নিষ্পাপ মানুষ: ট্রাম্প


যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমি সবচেয়ে নিষ্পাপ মানুষ: ট্রাম্প
গ্রেপ্তার হতে পারেন-এমন ইঙ্গিত দেওয়ার সপ্তাহখানেক পর প্রথম প্রকাশ্যে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওয়াকোর একটি বিমানঘাঁটিতে অনুষ্ঠিত সমাবেশে হাজারো সমর্থকের সামনে বক্তব্য দেন তিনি। এ সময় নিজেকে দেশের ইতিহাসে সবচেয়ে নিষ্পাপ মানুষ বলে দাবি করেন ট্রাম্প। সমাবেশে ২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর থেকে তাঁকে যন্ত্রণা দিয়ে যাওয়া তদন্ত সংস্থাগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাঁকে অর্থ দেওয়ার অভিযোগের বিষয়ে নিউইয়র্ক সিটির তদন্তকে অপমানজনক বলে অভিহিত করেছেন তিনি। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসির ‘অবিচার মন্ত্রণালয়ের’ পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আমার বিরুদ্ধে এমন একটি বিষয় নিয়ে তদন্ত করছে, যেটি কোনো অপরাধ নয়, অপকর্ম নয়, কোনো ঘটনাও নয়। নিজেকে দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্পাপ মানুষ দাবি করে ট্রাম্প তাঁর ব্যক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক জীবনের প্রতিটি অংশকে উল্টে-পাল্টে এবং ছিন্নবিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন।

সর্বশেষ :

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা।   চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা। চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন   চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি প্রদান   এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন   ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল   আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন   অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’   ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’