ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন


ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন
উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে স্বদেশে ফিরেছেন ৫ বাংলাদেশি নারী । মঙ্গলবার (২৮শে জুলাই) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর আইসিপি দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবির কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ফেরত আসারা হলেন—বাগেরহাট জেলার সামসুল হকের মেয়ে শিমু আক্তার (২৬) ও শারমিন খাতুন (৩০), টাঙ্গাইল জেলার মো. বাদশাহ মিয়ার মেয়ে পাপিয়া বাদশা (২৪), যশোর জেলার সিদ্দিক মিয়ার মেয়ে লাভলী খাতুন (২৫) এবং নড়াইল জেলার দুলাল মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৩)। অফিসিয়াল নথি সূত্রে জানা যায়, মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনের তৃতীয় সচিব এবং ভারতের মুম্বাইস্থ এফআরআরও (FRRO) কর্তৃক প্রদত্ত বিভিন্ন তারিখের ট্রাভেল পারমিট ও লিভ ইন্ডিয়া নোটিশের ভিত্তিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে হরিদাসপুর আইসিপিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬:৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৭:১০ মিনিট) এই হস্তান্তর সম্পন্ন হয়। বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, ‘তারা ভালো কাজের জন্য দলালদের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে যান। এরপর সে দেশের পুলিশের কাছে আটক হয়ে প্রায় আড়াই বছর জেল খাটেন। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির একপর্যায়ে আজ বেনাপোল দিয়ে তারা দেশে আসেন। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন,ফেরত আসাদের যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

সর্বশেষ :

কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে   কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ   মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে?   সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে   কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা   ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের   শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত   স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা   কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা