রাজধানীতে ভবনে বিস্ফোরণ, দেয়ালধসে নিহত ৩


রাজধানীতে ভবনে বিস্ফোরণ, দেয়ালধসে নিহত ৩
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি ভবনে এসি বিস্ফোরণের পর দেয়ালধসে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতরা হলেন— শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এর আগে আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের উল্টো দিকে বসুন্ধরা গলির শিরিন ম্যানশন নামক ভবনে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, এসির বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে চারটি ইউনিট আগুন নেভাতে যায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ডিউটি অফিসার খালিদ হোসেন আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি তিনতলা ভবনের তিনতলায় এসি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি